Showing posts with label Hongkong. Show all posts
Showing posts with label Hongkong. Show all posts

Friday, March 12, 2010

হংকং এর আকাশে উড়তে পারছে না পরিয়ায়ী পাখিরা

Reports in http://www.dw-world.de/dw/article/0,,5346608,00.html?maca=ben-standard_feed-ben-615-xml

 

হংকং এর আকাশ ফুঁড়ে উঠছে সুউচ্চ সব ভবন৷ এতই উচু হচ্ছে ভবনগুলো যে এর উপর দিয়ে পাখিরা উড়ে যেতে পারছে না৷ সমুদ্রের বুকে মাটি ভরাট করে উদ্ধার করা হচ্ছে নতুন নতুন এলাকা৷ সেখানে গড়ে উঠছে শহর৷ সমস্যা বেঁধেছে এই উন্নয়ন নিয়েই৷

 

কয়েকদিন আগে পাখি বিষয়ক এক খবরে বলা হলো দাগি লেজ জৌরালি বা বার ‘টেইলড গডউইট' নামের একটি জলচর পাখি আকাশে বিরতিহীনভাবে সাত হাজার ২০০ মাইল পাড়ি দিয়েছে৷ শীতকালে অতিথি পাখির হাজার হাজার মাইল পথ পাড়ি দেওয়া কোনো নতুন ঘটনা নয়৷ কিন্তু টানা আট দিনের বেশি স্থায়ী ভ্রমণ এবং এ ভ্রমণে সাত হাজার ২০০ মাইল পাড়ি এই প্রথম পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা৷ এ পাখিটি সুদূর আলাস্কা থেকে প্রশান্ত মহাসাগর পার হয়ে নিউজিল্যান্ডে পৌঁছায়৷ এ সময় পাখিটি কোনো বিশ্রাম নেয়নি, খাবারও গ্রহণ করেনি৷ বিজ্ঞানীরা পাখিটির গতিবিধি রেকর্ড করে বলেছেন, প্রাণিজগতে এমন ঘটনা অভূতপূর্ব৷ এটি একটি উদাহরণ মাত্র৷